দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় ও জনসাধারণকে সতর্ক করতে জরুরি ৭ টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় রয়েছে-

১. দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে।

২. হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে।

৩. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

৪. সম্ভব হলে একাধিক বার গোসল করা যেতে পারে।

৫. অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার না খাওয়া এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার।

৬. প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখতে হবে; গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে পানি পানের পরিমাণ অবশ্যই বাড়াতে হবে।

৭. গরমে অসুস্থবোধ হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, শ্রমজীবী ব্যক্তি, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগীদের তাপপ্রবাহের মধ্যে সাবধানে থাকতে হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।