জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা জানান।
সালমান একটি মার্কেটিং ইভেন্টে অংশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। এক প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, যতদিন আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব।’
বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, বাংলাদেশ নিয়ে আমি এখন এত কথা বলি, কারণ আমি এ দেশে থাকি। কিন্তু আমি যখন এই দেশে থাকবো না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।
দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।’
সালমান আরও বলেন, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’
খবরওয়ালা/এসআর



