দৌলতপুরে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দৌলতপুরে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের মাঠের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে মিন্টু (৪০) নামে এক ব্যক্তির মোটরসাইকেলটি ছিনতাই করে  নিয়েছে ছিনতাইকারী চক্র। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ।

দৌলতপুর থানায় দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর হাজী জুব্বারপাড়া গ্রামের একতার আলীর ছেলে মিন্টু কাজ শেষে তারাগুনিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় তারাগুনিয়া-বৈরাগীরচর সড়কের মাঠের মধ্যে ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৈদ্যুতিক পোলের নিকট পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে লাল রংয়ের হোন্ডা মোটরসাইকেলটি ছিনতাই করে নেয়। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মিন্টু দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।