দৌলতপুরে চলছে মাটি কেটে ভাটায় বিক্রি

fay 8 17 1 24 দৌলতপুরে চলছে মাটি কেটে ভাটায় বিক্রিদৌলতপুর প্রতিনিধ ॥ কৃষি জমি ও রাস্তার পাড় খনন করে কুষ্টিয়ার দৌলতপুরে চলছে মাটি বিক্রির কাজ। ইট ভাটাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রয়োজনে এসব মাটি বিক্রি করা হচ্ছে। রাতদিন সমানে মাটি কাটা হয়, কোথাও কোদাল আর কোথাও ভেকু (মাটি কাটা যন্ত্রের প্রচলিত নাম) মেশিন দিয়ে। উপজেলার আড়িয়া মাঠে ফসলের মাঠের মাঝখানে কৃষি জমিতে এবং বাহিরমাদী সদরঘাট থেকে আলীনগর রাস্তার পাড় ঘেঁষে ফসলের মাঠ সংলগ্ন জায়গায় চলছে দিনের পর দিন মাটিকাটা। সচেতন এলাকাবাসী সুরাহার জন্য নানা চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন। মাটি কেটে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ গাড়িতে করে যেসব রাস্তা দিয়ে নেয়া হয়, সেসবে মাটি পড়ে দুর্ঘটনা সৃষ্টির উপক্রম হয়ে থাকে, অনেক সময় ঘটেও যায় দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, আড়িয়া মাঠে ২০ থেকে ২৫ টি শ্যালোর গাড়িতে করে মাটি পরিবহন করা হচ্ছে, ভেকু মেশিনে মাটি কেটে ফসলের ক্ষেতের মাঝ দিয়ে চওড়া রাস্তা করে চলছে মাটির গাড়ি। জানা গেছে এই মাঠ থেকে দিনে অন্তত দুশোরও বেশি গাড়ি মাটি কাটা হচ্ছে। এলাকাবাসীর দাবি, একটি কবরস্থানের প্রয়োজনের নাম করে কাটা শুরু করলেও পরে এটা নিয়ে ব্যাবসা চলছে। ড্রাম ট্রাক (ভারি মালবাহী বড় গাড়ির প্রচলিত নাম) আর শ্যালোর গাড়ি ভরে মাটি যাচ্ছে ইট ভাটাসহ নানা জায়গায়। অন্যদিকে, বাহিরমাদী আলীনগর এলাকাবাসী জানিয়েছেন, সুরাহার জন্য ৯৯৯ এ ফোন করে বন্ধ করা হলেও তা সাময়িক বন্ধ থেকে আবারও শুরু হয়ে চলছে। সরেজমিনে এলাকাটিতে দেখা যায়, রাস্তার পাড় থেকে গভীর করে মাটি কাটা হয়েছে মাইলের পর মাইল। এসব মাটি রাতের আঁধারে কোদালে কেটে শ্যালো চালিত গাড়ি ও ট্রাকে বিক্রি করা হয় বলে জানা গেছে। এছাড়াও উপজেলাটির বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ভূপৃষ্ঠ কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ রয়েছে। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহীদুল ইসলাম জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টপ সয়েল বা ভূপৃষ্ঠ কাটার নিষেধাজ্ঞা আছে। এটা অপরাধ, আমরা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করছি। উল্লেখ্য, এসব মাটির মূল বাণিজ্য দৌলতপুর ও আশপাশের উপজেলা গুলোর ইট ভাটায়। যেগুলোতে মাটির তৈরি ইট পোড়ানো হয় কাঠের আগুনে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।