ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খবরওয়ালা অনলাইন ডেস্ক:মাগুরা পৌর এলাকায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার নির্যাতিত শিশুটির সব রকম চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরিবারের দায়িত্বও নিয়েছেন তিনি। দরিদ্র শিশুটির পরিবার যেন কোনো অসহায়ত্ব বোধ না করে, সেদিকে তিনি খেয়াল রাখতে বলেছেন।

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব বলেন, শিশুটিকে সুস্থ করে তুলতে যা যা প্রয়োজন, চিকিৎসকেরা সবই করছেন। সবার আগে শিশুটিকে সুস্থ করতে হবে। আর এ ঘটনায় দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেদিকে আমরা সবাইকে সজাগ থাকতে বলেছি।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।