দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অঞ্চল গুলোতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
খবরওয়ালা/এফএস



