চট্টগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

চট্টগ্রামের বাঁশখালীতে সবজিখেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।

নিহত মোহাম্মদ ফিরোজ (৩৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, সকালে গ্রামে নিজের কাঁকরোলের খেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর ফিরোজকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।