নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের প্রধান খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় মরদেহটি পুরোপুরি বিবস্ত্র অবস্থায় ছিল।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল হক।

তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ১৯ বছর হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। তবে মাদক সেবনের বেশ কিছু চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।