নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গৃহবধূকে (৩০) ধর্ষণ মামলায় মো. গফুর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ধর্ষিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এ মামলা রজু করেন। ভুক্তভোগী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গ্রেপ্তার মো. গফুর উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া মোহনপুর গ্রামের অধিবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন দুপুরে বাড়ির পাশে ওই নারী একটি শৌচাগারে যায়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা গফুর তাকে জোর করে ধরে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরে গৃহবধূ তার স্বামীকে এ বিষয়ে জানায়। থানায় অভিযোগ দেওয়া হলে ধর্ষক গফুরকে গ্রেপ্তার  করে থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।