নবীনগরে কুরআন অবমাননার অভিযোগে যুবককে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ঘটে এই ঘটনা।

অভিযুক্ত যুবক বাইজিদ আহমেদ (৩২), বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন। সম্প্রতি তিনি কোরআন শরীফ নিয়ে অসঙ্গত মন্তব্যও করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বাইজিদ মাদ্রাসার ভেতরে ঢুকে আলমারি থেকে কয়েকটি কোরআন শরীফ বের করে তাতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় লোকজন এসে তাকে ধরেন। পরে এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে বাইজিদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে জনতা তাকে মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।