নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নাটোরের আদালতের মালখানা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পুলিশ কর্মকর্তারা অফিসে প্রবেশ করলে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। বিষয়টি জানতে পেরে ঘটনাটি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তারা। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইনসহ সেনাবাহিনী, পুলিশ, এসএসআই ,পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরির সময় আদালতের আশপাশের সিসিটিভি সংযোগ করা কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর পুলিশের কয়েকটি টিম ও যৌথবাহিনী চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করে। এসময় বরখাস্তকৃত একজন পুলিশ কনস্টেবলসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামের এক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালানো হয়। শনিবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে নাটোর সার্কিট হাউজের প্রাচীরের নিচ থেকে ২৪ লাখ ৬৬ হাজার টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। এছাড়া তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন পুলিশ কনস্টেবলের দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ নিয়ে চুরি যাওয়া সব টাকা ও স্বর্ণালংকা উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে আটক হওয়া ছাব্বিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।