নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দরের সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকার বুলবুল মিশার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী চোর নন, তিনি একজন নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে পুলিশের অভিযান চলছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।