নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় নিখোঁজের চারদিন পর মাসুদ রানা (২১) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে একটি নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানান ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ।

নিহত মাসুদ রানা (২১) যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন।

নিহতের বাবা আব্দুল আজিজ বলেন, সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে আছরের নামাজের পরপরই বাড়ি ফেরে। কিন্তু এদিন সে এশার আজান হয়ে গেলেও বাড়ি ফেরেনি। তারপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি জিডি করি। ছিনতাইকারীরা ভ্যানের জন্য তার ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করেছে।

ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।