নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল (২৬) নামে এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ার মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে কর্মরত। ৯ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিল জিসান। খোঁজ না পেয়ে সে দিনই আলমগীর হোসেন দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সিসি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।