নিজ ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইরফাত হোসেন বাগোয়ান ইউনিয়নের গশ্চি মাতব্বর টেক এলাকার দুবাই প্রবাসী রবিউল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাদের পুরাতন বাড়িতে বেড়াতে যান। বিকেল ৫টার দিকে ফিরে এসে ঘরের দরজা খুললে দেখা যায়, ইরফাতের ঝুলন্ত মরদেহ। দরজা খোলার সঙ্গে সঙ্গে মরদেহটি মাটিতে পড়ে যায় বলে জানান তার মা।
প্রেমঘটিত কারণে ইরফাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সৈকত।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।