সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক নিহত

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে সদরঘাট থানাধীন সদরঘাট রোডের জেটি গেটের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নিহত সজীব চন্দ্র নাথ (৩০) মিরসরাইয়ের তেমহনী গ্রামের প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদরঘাট রোডের জেটি গেটের সামনে রাস্তার ওপর জিপিএইচের স্ক্র্যাপ বহনের উদ্দেশ্যে অপেক্ষমাণ হাক্কানী ট্রান্সপোর্টের দুই চালকের মধ্যে গাড়ির সিরিয়াল নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় ড্রাইভার মো. ইউসুফ হোসেন বিজয় (২৪) সজীব চন্দ্র নাথের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। উপস্থিত অন্যান্য ড্রাইভার তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিলে পথেই মৃত্যু হয়।

থানার ওসি আবদুর রহিম বলেন, পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারীকে আটক করেছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।