নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন আব্দুর রাজ্জাক, উদ্দেশ্য কী

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে ক্রিকেট থেকে সরে যাচ্ছেন না রাজ্জাক, এবার তাকে দেখা যেতে পারে সংগঠকের ভূমিকায়।

জানা গেছে, আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন এ সাবেক ক্রিকেটার।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, এনসিএল টি–টোয়েন্টির জন্য সিলেটে থাকা রাজ্জাক দুপুরে ঢাকায় এসে বিসিবি ভবনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং পরে নির্বাচকের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে তিনি পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ চলছে।

এ কারণে সকাল থেকেই শেরে–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। দুপুর দেড়টা পর্যন্ত বেশ কয়েকজন কাউন্সিলর মনোনয়নপত্র ক্রয় করেছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।