নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সমান সুযোগ ও প্রতিযোগিতার পরিবেশ— অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কমিশন বদ্ধপরিকর।

রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইসির কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটার জন্য আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য আমরা অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে গেছি, আর যতটুকু কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজ ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম— আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।’

সিইসি জানান, লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশের বিশ্বনেতাদের তিনি জানাচ্ছেন যে, বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। বিশ্ব নেতারা এ বিষয়ে আস্থা প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো— দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়ের সঙ্গে কাজ করার। অতীতে ইসির বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে।’

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

খবরওয়ালা/আরডি

 

2Q== নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করবো: সিইসি
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।