নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ের রঙ ব্যবহার, ‘কাচ্চি ভাই’ কে লাখ টাকা জরিমানা

ফরিদপুরে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সঙ্গে মিশিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মূলত এ জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে জরিমানা করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের আলিপুরের মোড় নিউমার্কেট এলাকায় জাকারিয়া ম্যানশনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। এ সময় ‘কাচ্চি ভাই’ খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারে মেশানোর প্রমাণ পান আদালত। এ ছাড়া সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা গেছে, খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং দিয়ে খাবার তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশও দেখা গেছে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে ‘কাচ্চি ভাই’কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।