নেত্রকোনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ বাবাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি ইট ভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করছেন অভিযুক্ত। পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন তিনি। আরো একাধিকবার ধর্ষণ করেন তিনি। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন অভিযুক্ত। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে।

আরো জানা গেছে, ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। এ ঘটনায় ২৫ মার্চ রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহের ত্রিশালের একটি ইটভাটা অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।