নেশার টাকা যোগাতে একমাত্র কন্যা সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাড়ের জন্য মাত্র তিন মাস বয়সী একমাত্র কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে।

পুলিশ শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে শিশুটির বাবা মিরাজ উদ্দীনকে (৩০) আটক করে এবং শিশুকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করে।

ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় ঘটে। আটক মিরাজ উদ্দীন ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।

পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ি উপজেলার বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে বিয়ে হয় মিরাজ উদ্দীনের।

দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান জান্নাতুল মাওয়া মিমহা (৩ মাস)। কিন্তু মাদকাসক্ত মিরাজ নেশার টাকা জোগাতে একমাত্র সন্তানকেই বিক্রি করে দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির মা আসমাউল হোসনা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে আমাকে মারধর করত।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘শিশু বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।