নোয়াখালীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ২০

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৬) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত বেলায়েত হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। তিনি নোয়াখালী-ঢাকা রুটে একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাক চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে দ্রুত গতিতে ওভার টেকিং করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এসময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে এসে তাদের উদ্ধার করে। এসময় সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেওয়া হলে বাসচালক বেলায়েতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই রাস্তার ওপরে একটি ট্রাকের চাকা নষ্ট হয় সেটি দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে আমার গরুর জন্য ঘাস কাটছিলাম। এমন সময় ঢাকা থেকে আসা দুটি বাস দ্রুত গতিতে নিজেদের ওভারটেকিং করতে গিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে লাগিয়ে দেয়। এসময় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন এবং বাস চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আঘাত পেয়েছেন বলে আমরা শুনেছি। আমরা ঘটনার স্থলে এসেছি এবং খোঁজখবর নিচ্ছি।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।