পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে তাজুল ইসলাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বাড়ির পাশের পুকুরপাড়ে লিচুগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করেন তিনি।  

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজেন্দ্রপুর এলাকার মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোহাইটিলা গ্রামের হোসেন ইসলামের ছেলে। সে গাজীপুরে প্রাণ কোল্ডস্টোর ডিপোতে গাড়িতে মালামাল লোড-আনলোডের কাজ করতো।

তাজুল ইসলামের দুলাভাই আরিফ জানান, মঙ্গলবার রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরে তাজুল। বাসায় ফিরেই পরিবারের সদস্যদের জানায় সে একটি মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। এ মুহূর্তে তাকে বিয়ে করাবে না বলে জানিয়ে দেয় বাবা-মা। বিয়ে করলে গ্রামের বাড়িতে নিয়ে বিয়ে করাবেন বলে মতামত দেন তারা। বাবা-মায়ের এমন কথা শুনে ক্ষোভে তাজুল দুপুরে বাড়ির পাশে লিছুগাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারার হতাশা থেকেই তাজুল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।