রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১২৭ জন। এর মধ্যে নারী ভোটার ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং পুরুষ ভোটার ৬১ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (০৬ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া ভোটার তালিকায় শের-ই বাংলা হলে ৯৭২, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭, আমীর আলী হলে ৯৮৮, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ ও শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছেন।

এ ছড়া মতিহার হলে ১ হাজার ৬১৮, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭, বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।

তাছাড়া ছাত্রী হলগুলোতে মুন্নুজান হলে ২ হাজার ৭, রোকেয়া হলে ১ হাজার ৮১৬, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন।

গত ২৮ জুলাই রাকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।