পঞ্চগড়ে নেমেছে তাপমাত্রা ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট

হিমালয়কন্যা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই জেঁকে বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের বেলায় সূর্যের তাপ কিছুটা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বাড়ছে শীতের অনুভূতি। রাতের বেলায় ঝরছে কুয়াশা, যা ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি আকারে থাকে।

গত এক সপ্তাহে জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগের দিন আবহাওয়া অফিস রেকর্ড করে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় পঞ্চগড়ের জনজীবনে বেড়েছে শীতের প্রভাব। তবে স্থানীয়দের মতে, কনকনে শীতের প্রকোপ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।