খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে শ্রাবণ ১৪৩২ | ৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন মৃধা (২৮) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন মৃধা বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামে। তিনি ওই গ্রামের মো. মিজান মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন মৃধা নাচনাপাড়া এলাকায় তার শ্বশুর মো. আবুল হোসেনের বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। ঘটনার দিন শ্বশুরবাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরওয়ালা/এফএস