পরিবারের ইচ্ছায় ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলাল ইরান

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ইচ্ছায় শনিবার (১২ জুলাই) এই ফাঁসি কার্যকর করা হয়। টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার জনসম্মুখে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল।

প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, ‘এই মামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই তা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।’

তিনি আরও জানান, মামলার সামাজিক গুরুত্ব এবং ভুক্তভোগীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরের মার্চে নিম্নআদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তী পর্যায়ে ইরানের সর্বোচ্চ আদালত তা বহাল রাখে।

ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, চীনের পর ইরান বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।