পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, থানায় জিডি প্রযোজকের

ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। তবে মুক্তির দিনই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ এনে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি।

মঙ্গলবার দুপুরে জিডি করার পর বিষয়টি নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান।

পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে সোশ্যাল মিডিয়া থেকে ফুটেজগুলো নামিয়ে ফেলা গেছে। তবে হল থেকে যারা কপি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কালকাতার ইধিকা পাল। আরও রয়েছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান প্রমুখ।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।