পাইরেসি শুধু চলচ্চিত্রের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র: শাকিব খান

বাংলা সিনেমার অগ্রযাত্রা থামিয়ে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক শাকিব খান।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শাকিব খান বলেন, ‘বাংলা সিনেমা আজ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে সিনেমার পাইরেসি করছে। এটি শুধু চলচ্চিত্রের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র।’

তিনি আরও বলেন, ‘সেই জাতি সবচেয়ে বেশি উন্নত, যারা সাংস্কৃতিকভাবে এগিয়ে যায়। আমরা যখন সিনেমা ও সংস্কৃতির মাধ্যমে উন্নতির পথে এগোচ্ছি, তখনই এই ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড শুরু হয়েছে। এর আগেও ‘বরবাদ’ সিনেমার সময় পাইরেসি দেখা গেছে, এবার ‘তাণ্ডব’ মুক্তির আগেই চোরাইভাবে অনলাইনে ছড়ানো হয়েছে।’

তবে তিনি জানান, পাইরেসির পরও দর্শক সিনেমা হলে এসে ‘তাণ্ডব’ উপভোগ করছেন। এজন্য তিনি দর্শক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, অভিনেতা গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, সালাহউদ্দিন লাভলু, এ কে আজাদ সেতু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, চয়নিকা চৌধুরী ও সংগীতশিল্পী জেফার রহমান।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।