পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার

বৈধ কাগজপত্র ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা থেকে ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

বুধবার (২৪ জুলাই) বেলুচিস্তানের তাফরান সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা চাগাই বিভাগের মাসকিল নামক নির্জন এলাকা দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই সীমান্ত অঞ্চল দিয়ে প্রায়ই মানুষ অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করে থাকে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিরা দলবদ্ধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা তাদের থামিয়ে কাগজপত্র চাইলে কেউই বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। পরে তাদের সবাইকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য এফআইএর কাছে হস্তান্তর করা হয়।

সূত্র আরও জানিয়েছে, ওই ৩৩ বাংলাদেশি গত জুন ও চলতি জুলাই মাসে বৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেন। তবে কোনো ধরনের বৈধ অনুমতি বা ছাড়পত্র ছাড়াই তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন, যারা সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে।

সূত্র: সামা টিভি

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।