হরিণাকুন্ডুতে ২০ বিঘা পানের বরজে আগুন, ২ কোটি টাকার ক্ষতি

ঝিনাইদহ প্রতিনিধি হরিণাকুন্ডুতে ২০ বিঘা পানের বরজে আগুন, ২ কোটি টাকার ক্ষতি, হরিণাকুন্ডু উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫ কৃষকের ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পান চাষীদের দাবি, এতে অন্তত ২ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামের মাঠপাড়া এলাকার মাঠে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষক নজির উদ্দিন বলেন, সকালে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে।

হরিণাকুন্ডুতে ২০ বিঘা পানের বরজে আগুন, ২ কোটি টাকার ক্ষতি

 

হরিণাকুন্ডুতে ২০ বিঘা পানের বরজে আগুন, ২ কোটি টাকার ক্ষতি

 

আমি চিৎকার করে বিষয়টি জানালে স্থানীয়রা আগুনে নেভাতে ছুটে আসে। কিন্তু ততক্ষণে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। শওকত আলী নামের আরেক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, আমি ৬০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল। এমন দুশ্চিন্তা এখন শওকত আলী, ইছাহক আলী, মিলন, বাকের আলী, মোজাফ্ফর, আসর আলী, রিকজুল, লিয়াকত, শরিফুল ইসলাম, আদিলসহ ক্ষতিগস্ত কৃষকদের। জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া জানান, অন্তত ২৫ জনেরও বেশি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। হরিণাকুন্ডু ফায়ারসার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, প্রথমে তাঁরা স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে এবং পরে ৯৯৯ থেকে তাঁদেরকে আগুনের খবর জানানো হয়। তাঁদের দুটি ইউনিট সেখানে গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।