পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’ ধার দিতে বললেন কিম

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ‘পারমাণবিক ঢাল-তলোয়ার আরও শক্তিশালী করতে’ সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিম শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেসিএনএ জানিয়েছে, তিনি বলেছেন যে পারমাণবিক প্রতিক্রিয়ার দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করা দেশের ‘অতি প্রয়োজনীয় শীর্ষ অগ্রাধিকার’।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কমরেড কিম জং উন বলেছেন, আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল-তলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে।

উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি জানিয়েছেন, এসব কার্যক্রমের কারণে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।