নদীর পাড়ে শিশুর হাতে গ্রেনেড! অতঃপর…

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকার নদীর পাড়ে এক শিশুকে অবিস্ফোরিত গ্রেনেড নিয়ে খেলতে দেখা গেছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারাদিন সেটি নিয়ে খেলাধুলা করছিল। বিষয়টি নজরে আসার পর তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গ্রেনেডটি অনেক পুরোনো।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়রা গ্রেনেডটির খবর পেয়ে দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যাই। গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আগামীকাল সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।

চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।