পিডিবি কর্মকর্তাকে কক্ষে ঢুকে ‘পিস্তল ঠেকিয়ে হত্যার’ হুমকি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তাকে সরকারি কাজে বাধা ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন আনিস নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির ক্রয় পরিদপ্তরে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিডিবি। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আনিস নামের এক ব্যক্তি পিডিবির ক্রয় পরিদপ্তরের পরিচালক মো. নান্নু মিয়ার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামের কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটির সদস্য হিসেবে প্রতিবেদন না দিতে তাঁকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে পিস্তল বের করে পরিচালককে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনিস নামের ব্যক্তি পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তিনি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের মো. সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলেও উল্লেখ করেন। এ সময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ মাস্ক পরা অবস্থায় অপর এক ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।