পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামি, ৬ ঘণ্টা পর গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলা থানার হাজত থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি মো. বাইজীদকে (২০) আটক করেছে পুলিশ। 

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা শহরের হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে এদিন সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় বায়জিদ।

আটক মো. বাইজীদ শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বায়জিদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকেলে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আসামি পালানোর ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।