পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষ: পুলিশের করা ৪ মামলায় আসামি ৯০০

জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ৯০০।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি জানান, চারটি মামলার মধ্যে একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে এবং বাকি তিনটি মামলা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধারা স্বীকৃতি, শহীদ ও আহতদের অধিকার ও দায়মুক্তি নিশ্চিত করার দাবিতে অবস্থান নেন। একপর্যায়ে কয়েক শতাধিক জুলাই যোদ্ধা ফটক ভেঙে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পুলিশ তাদের সেখান থেকে বের করার জন্য অনুরোধ করলে কাজ না হওয়ায় লাঠিপেটা করা হয়।

সংঘর্ষ চলাকালীন পুলিশ সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে। সংঘর্ষে অন্তত সাত পুলিশ সদস্য ও ৩০ জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।