পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান ।

মানজুরুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১টি ইয়াবা বড়ি, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।

এদিকে একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো. নাজিমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি ইয়াবা বড়ি।

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।