প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে: অর্থ উপদেষ্টা

আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় রিটার্ন নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৬ মে) নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনার তিনি এসব মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, সরকারি বিনিয়োগে শাসনব্যবস্থা শক্তিশালী করার জন্য বাংলাদেশ বৈদেশিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। টেকসই উন্নয়নের ভিত্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নীতিগত শাসনব্যবস্থা, এগুলোর ব্যবহার জরুরি। মূল্যায়ন, নিরীক্ষা এবং সম্মতি হলো সেই হাতিয়ার যা আমাদের এই স্তম্ভগুলো তৈরি করতে সহায়তা করে। এগুলো নিশ্চিত করে যে আমাদের নীতি এবং প্রকল্পগুলো কেবল কাগজে কলমে বিদ্যমান নয় বরং আমাদের নাগরিকদের জন্য বাস্তব সুবিধা দিয়ে থাকে।

তিনি বলেন, আমি মনে করি প্রকল্পে অডিট দরকার। সবার অংশগ্রহণে এগুলো মূল্যায়ন করা দরকার। আমাদের সামগ্রিক উন্নয়নে ডোনার গুরুত্বপূর্ণ। তার আগে ডোনারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে সোশ্যাল অডিট দরকার। সোশ্যাল অডিটি বলতে যেখানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেই স্থানীয় লোকজন যেন এটা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারে। যেমন প্রকল্পের নাম, প্রকল্পের কাজ কি, প্রকল্পের ব্যয় কত এবং কোন সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া যদি সড়ক নির্মাণ করা হয় সড়কটি কত কিলোমিটার হবে, এটার বিষয়ে স্থানীয় জনগণকে জানাতে হবে। এটা করা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের টাকা কি হচ্ছে এটা সবার জানা দরকার। অডিটরদের প্রিপার হতে হবে। ম্যানিপুলেট যেন না হয়। আমাদের উন্নয়ন কাজ বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, আমাদের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং বিশ্বব্যাপী সেরা অনুশীলনগুলোকে আমাদের নিজস্ব প্রেক্ষাপটে খাপ খাইয়ে নিতে হবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং অংশীদারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর উপস্থিতি সংলাপ এবং জ্ঞান বিনিময়ের জন্য একটি মূল্যবান সুযোগ।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।