প্রতারক চক্রের ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতারক চক্রের ফাঁদে পড়ে ১ লাখ ৬০ হাজার টাকা হারিয়ে মুন্না (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে নিজ বসতবাড়ির একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত মুন্না আশুতিয়াপাড়া (বিলপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি বিকাশ কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের বন্ধু খবরওয়ালাকে জানিয়েছেন, মুন্না কিছুৃদিন আগে এক প্রতারক চক্রের ফাঁদে পড়ে। মুন্না লোভে পড়ে ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিঙ্কে ১০ হাজার টাকা ডিপোজিট করে ১৫ হাজার টাকা পায়। এর কিছুদিন পর প্রতারক চক্র আবার ম্যাসেজে জানায় আরও একটি অফার এসেছে, এবার তিনি ২০ হাজার টাকা ডিপোজিট করে ৩০ হাজার টাকা পায় এবং প্রতারক চক্রের উপর তার আস্থা তৈরি হয়। গতকাল (২৯ জুলাই) প্রতারক চক্রের পাঠানো ৩ লাখ টাকার লোভনীয় নতুন অফার পাওয়ার লোভে নিজের জমা টাকা ও তার কাছে থাকা বিকাশ কোম্পানির ক্যাশ থেকে মিলিয়ে মোট ১ লাখ ৬০ হাজার টাকা ডিপোজিট করেন। কয়েকঘন্টা পরেও টাকা না পেয়ে চক্রের সঙ্গে যোগাযোগ করলে চক্রটি জানায় তাদের অফারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সে যদি আরও ১ লাখ ৬০ হাজার টাকা ডিপোজিট করে তাহলে সে সর্বমোট ৫ লাখ টাকা পাবে। এমন অফার শুনে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, এতে কোম্পানি ও নিজের ব্যক্তিগত টাকা হারিয়ে হতাশায় ও লজ্জিত হয়ে নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি বলেন, অনলাইন প্রতারক চক্রের ফাঁদে পড়ে যুবক আত্মহত্যা করেছে। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে নিহতের মোবাইল ফোনে থাকা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।