প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুলতান মাহমুদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হজরত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী লাকড়ি আনতে গিয়ে আসামি সুলতানের বাড়িতে গেলে সে তাকে একা পেয়ে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার চার দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।