প্রবাসীদের যে সুসংবাদ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সুখবর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়মের মাধ্যমে পাসপোর্ট ইস্যু ও সংশোধনের প্রক্রিয়া অনেকটা সহজতা আসবে।

জানা গেছে, প্রবাসীদের পাসপোর্ট ইস্যু, পুনরায় ইস্যু এবং তথ্য সংশোধনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতেই প্রবাসীরা পাসপোর্ট ইস্যু, পুনরায় ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংসদীয় নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধন করে বিদেশে পাসপোর্ট ইস্যু বা পুনরায় ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের বয়সের পার্থক্য পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তবে, পরিপত্রের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধন সনদের তথ্যের মধ্যে শতভাগ মিল থাকতে হতো। তথ্যের সামান্যতম অমিল হলে আবেদন গ্রহণ করা হতো না।

তবে নতুন নিয়মে শুধু জন্ম নিবন্ধন সনদই যথেষ্ট হবে। এই নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংশ্লিষ্ট জটিলতা অনেকটাই কমে যাবে।

খবরওয়ালা/জেআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।