প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীতেত প্রাইভেট কারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাতিরঝিল থানা এলাকায় রেড ক্রিসেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আউয়াল গাজিপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার রাতে রিকশায় প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হন আউয়াল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।