প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিলো সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন বার্তা জানানো হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫৩ মিনিটে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট প্রকাশ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সম্পর্কিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে।

প্রাথমিকভাবে দেশের ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

সচিব কমিটি মনে করছে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল। কম সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর সুফল দেবে না এবং এটি বৈষম্য সৃষ্টি করবে। দেশে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রস্তাবিত নিয়োগ এই সংখ্যক স্কুলে বাস্তবায়ন সম্ভব নয়। ক্লাস্টারভিত্তিক নিয়োগে একই শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা তার কর্মঘণ্টা ম্যানেজ করা কঠিন করে দেবে।

সচিব কমিটি জানিয়েছে, ভবিষ্যতে অর্থের সংস্থান হলে দেশের সব স্কুলে এই নতুন বিষয়ের শিক্ষক পদ সৃষ্টির এবং নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।