প্রায় কোটি টাকার স্বর্ণবার কোমরে লুকিয়ে পাচারকালে এক যুবক আটক

যশোরে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৫ গ্রাম এবং বাজারমূল্য ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটক মো. রুবেল (৩৪) কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মুড়লী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেলের দেহ তল্লাশি করলে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছেন যে, বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল যাচ্ছিলেন।

তিনি আরও জানান, আটক রুবেলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।