ফতুল্লায় ফ্লাইওভারের পিলারে ফাটলের উদ্বেগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারের ব্লকে ফাটলের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পের কারণে এই ফাটল তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শন করে ফ্লাইওভারের ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল শনাক্ত করা হয়।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা এই ফাটল দেখতে পাচ্ছেন। খবর ছড়িয়ে পড়ার পর সকালে স্থানীয়রা ফ্লাইওভারের নিচে জমায়েত হয়ে ফাটল পরীক্ষা করেন। তবে এই ফাটল সরাসরি ভূমিকম্পের প্রভাবে হয়েছে কিনা, তা নিশ্চিত নয়।

এলাকাটি একটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করেন। পিলারে ফাটল দেখা দেওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, তিনি সংশ্লিষ্ট দপ্তরকে ফাটলের বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনা যাচাই করতে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।