ফিলিস্তিনকে শর্তসাপেক্ষ স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা এই স্বীকৃতি দিতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি

তবে প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, স্বীকৃতির বিষয়টি কিছু শর্ত পূরণ সাপেক্ষে হবে। এর মধ্যে রয়েছে—

ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের প্রশাসনে মৌলিক সংস্কার আনতে হবে,

হামাসকে রাজনীতি থেকে সরিয়ে ২০২৬ সালে একটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে,

এবং অঞ্চলটিকে নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, “গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনৈতিকভাবে একটি স্থায়ী সমাধান জরুরি, যার অংশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে।”

এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। স্টারমার জানিয়েছেন, যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু মানবিক ও রাজনৈতিক শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।