‘ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেছেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘণ্টাও রাখব না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই, যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে।

এর আগে গত ১০ জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না দেখেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।