বগুড়ায় অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(২৭ এপ্রিল) দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ জালিয়াতির একটি মামলায় আদালত নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।’

ওসি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিলা খাতুন কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে স্বামীর বাড়িতে আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।