বগুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বুলবুল আহম্মেদ সরকার (৪৫) নামের এক যুবদল নেতা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের সভাপতি মুহিদুল ইসলাম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

বুলবুল আহম্মেদ সরকার কামালপুর ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সভাপতি এবং সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে।

মুহিদুল ইসলাম মুন্সি জানান, রবিবার রাতে বুলবুল তার বাড়ির পাশে বোরোধানের জমিতে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে পানি দিতে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে ১২ টার দিকে একটি পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই  মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুৎ স্পৃষ্ট হন। খবর  পেয়ে  তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জামিরুল ইসলম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।