বগুড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শ্রমিক লীগ নেতা মতিউর রহমান টুকু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনউদ্দীন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার মতিউর রহমান টুকু (৬৫) জেলার শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের নামাজগড় ক্রসলেন এলাকায় বসবাস করেন। মতিউর রহমান টুকু শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন এবং জেলা শ্রমিক লীগের সদস্য পদে আছে।

অফিসার ইনচার্জ জানান, বগুড়া জেলা শ্রমিক দলের অফিস ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি মতিউর রহমান টুকু’কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আসামি টুকুকে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।